shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

করোনাভাইরাস:মেয়াদোত্তীর্ণ আকামা নিয়ে কুয়েত যেতে পারবেন বাংলাদেশিরা [ভিডিও]

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ মার্চ ২০২০, ২০:১৩

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয় কুয়েত। ওই দেশগুলোর বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষা করার মতো পর্যাপ্ত সরঞ্জাম না থাকার কারণে সতর্কতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়। এই নিষেধাজ্ঞার কারণে ছুটিতে দেশে থাকা অনেক প্রবাসী আকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার সমস্যায় পড়তে পারেন এমন আশঙ্কায় আছেন। তাদের নিশ্চিন্ত থাকতে বলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান। তিনি বলেন, কুয়েতের সঙ্গে আপাতত বিমান চলাচল বন্ধ অবস্থায় ছুটিতে থাকা কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আকামার মেয়াদ শেষ হয়ে গেলেও পুনরায় বিমান চালু হলে আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ উত্তীর্ণ অবস্থায় কুয়েত প্রবেশে কোনও অসুবিধে হবে না বলে কুয়েত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দূতাবাসকে অবহিত করেছে। কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান দেশে থাকা প্রবাসীদের কুয়েত ফেরার পূর্বে তাদের স্ব-স্ব কোম্পানিতে ও কফিল (মালিক) এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। কুয়েতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, ছুটিতে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ক্ষেত্রে, যেসব প্রবাসী প্রাইভেট সেক্টরের রেসিডেন্স আর্টিকেল (সোন - ১৮) তাদের কোম্পানির প্রতিনিধি ও যেসব প্রবাসী কর্মী রেসিডেন্স আর্টিকেল (খাদেম-২০) তাদের স্পন্সরকে বৈধ পাসপোর্ট কপি নিয়ে কুয়েতের জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে বলা হয়। এই বিধির আওতায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, লেবানন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, চীন, হংকং, ইরান, সিরিয়া, মিশর, ইরাক, থাইল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের সর্বত্রই অব্যাহত চেষ্টা চলছে। কুয়েত সরকার দেশটির নাগরিক ও অভিবাসীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।